২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপন বৈঠক’ থেকে শিবিরের ৬ নেতাকর্মী আটক

সিলেটে গোপন বৈঠক করার সময় জেলা (পূর্ব) ছাত্র শিবিরের সভাপতিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:59 AM

Updated : 22 Aug 2022, 07:53 PM

আটক শিবির নেতা এসএম মনোয়ার হোসেন ছাড়া বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শনিবার রাতে নগরীর শিবগঞ্জের একটি বাসায় শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মনোয়ারসহ ছয় জনকে আটক করে পুলিশ।

তাদের আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা সাখাওয়াত।