২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীবাড়ীতে মাদ্রাসা ছাত্রী ‘অপহৃত’

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শনিবার উপজেলার দিঘিরপাড় মোহাম্মদিয়া মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে জানায় তার মা মঞ্জিলা বেগম।

ওই ছাত্রীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে পুড়া গ্রামের বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে আমার মেয়েকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে  নিয়ে যায়। পরে বখাটে শামীম বেপারী আমাকে মোবাইলে ফোনে জানায় তার  সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিলে মেয়েকে ফেরত দেওয়া হবে।”

এ ঘটনায় অপহৃতের দাদা অলিউল্লাহ টঙ্গীবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

টঙ্গীবাড়ী থানা ওসি আব্দুল মালেক জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।