২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়লাবাহী ট্রাক ফুটপাতে, নিহত ১

রাজধানীর কাঁটাবন এলাকায় ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালককে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 11:08 AM

Updated : 25 Apr 2022, 04:58 PM

নিহত রিকশাচালক রেজাউল করিমের (২৫) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নীলক্ষেত থানার এসআই মমিনুল হক জানান, শনিবার ভোররাতে কাঁটাবন মোড় এলাকায় টাইলস বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ট্রাকের সংঘর্ষ হয়।

আটক মো. লিটন মিয়া সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের চালক।

এসআই মমিনুল জানান, ভোররাত ৩টার দিকে কাঁটাবন মোডে টাইলস বোঝাই ওই ট্রাকের সঙ্গে সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলে থাকা রিকশাচালক রেজাউল গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

টাইলস বোঝাই ট্রাক নিয়ে অপর চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।