সাভারে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার
ঢাকার সাভারের রেডিও কলোনি থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২৪ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, শুক্রবার সকালে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ওই তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
"পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।"
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলে মোস্তফা জানান।
