২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার ২ মামলায় আমানসহ ৮০ জনের বিচার শুরু

ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার ও তেঁতুলঝোড়া এলাকায় দুই বছর আগে গাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলমসহ ৮০ নেতাকর্মীর বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিবেদj

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 01:31 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

ঢাকার দ্রুত বিচার আদালতের হাকিম নাজমুল হক শ্যামল বৃহস্পতিবার এ দুই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানির তারিখ ঠিক করে দেন।

আগামী ৫ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন রেখেছেন বিচারক।

অভিযোগ গঠনের সময় কাঠগড়ায় দাঁড়ানো, আমান, নাজিমউদ্দিন, বিএনপি নেতা কফিল উদ্দিন ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ নেতাকর্মীরা নিজেদের নির্দোষ দাবি করেন।

Image
আমানউল্লাহ আমান (ফাইল ছবি)

আমানউল্লাহ আমান (ফাইল ছবি)

অভিযোগে বলা হয়, আসামিরা ২০১২ সালের ৯ ডিসেম্বর তেঁতুলঝোড়া প্রধান সড়ক ও আমিন বাজার সেতুতে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

একই দিনে ওই এলাকায় একটি ইজিবাইক পুড়িয়ে দেওয়া হয়।এতে ইজিবাইকের চালক দগ্ধ হন।

গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার থানার এসআই আব্দুল হক শিকদার এবং ইজিবাইক পুড়িয়ে দেওয়ার ঘটনায় চালকের ভাই আব্দুল জলিল সাভার থানায় মামলা করেন।

এর মধ্যে প্রথম মামলায় ৬৫ জন এবং অন্য মামলায় ১৯ জনকে আসামি করা হয়।আমান, নাজিমউদ্দিন, কফিল উদ্দিন ও সুলতান সালাহউদ্দিন টুকুকে দুই মামলাতেই আসামি করা হয়।

তাদের মধ্যে চারজনকে অব্যাহতি দিয়ে বিচারক মোট ৮০ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করেন বলে এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জানান।