২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাকের ধাক্কায় জেএসসি পরীক্ষার্থী নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় অটোরিকশারআরোহী এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 01:11 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

নিহত নাদিয়া আক্তার (১৪) নগরীর সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার জেএসসি দিচ্ছিল। সে নগরীর চৌমাথা এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।

বরিশাল কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোড বৈদ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

“সকালে নাদিয়া পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে কাশিপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল । পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে অটোরিকশাটিকে ধাক্কা দিলে নাদিয়া গুরুতর আহত হয়।"

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আতাউর জানান, পুলিশ ট্রাক ও অটোরিকশাটি আটক করেছে। তবে ট্রাক চালক পলাতক।