চট্টগ্রামে লেপ-তোষকের কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার মনছুরাবাদে লেপ-তোষক তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দমকল বাহিনীর আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে ওই কারখানার মেশিনের নিয়ন্ত্রণহীন ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
“দমকল কর্মীরা দুইটি গাড়ি নিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হয়নি।”
দমকল কর্মকর্তা তৌফিক বলেন, “আগুনে মেসার্স সুরাইয়া ওয়েস্ট কটন রিফাইনারি বেডিং স্টোরের বেশ কিছু মেশিন পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির মালিক সুরাইয়া বেগম জানিয়েছেন।”
