২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে  হরতাল বৃহস্পতিবার

অপহৃত তিন বন কর্মকর্তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে হরতালের ডাক দিয়েছে বাঙালি ছাত্রদের একটি সংগঠন পার্বত্য যুব ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাঙামাটি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 08:22 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার সন্ধ্যায় পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহাজাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃত বন কর্মকর্তার মুক্তির দাবিতে জেলায় সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল পালিত হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে, জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান যুব ফ্রন্টের ওই নেতা।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীর খারিকাবা এলাকা থেকে একদল দুর্বৃত্ত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল হোসেন ও বন কর্মকর্তা বিবর্তন চাকমাকে অপহরণ করে।

এ ঘটনায় শনিবার লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বন বিভাগ।

এদিকে, হরতাল সমর্থনে বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরে পার্বত্য যুব ফ্রন্ট বিক্ষোভ-মিছিল করেছে।