অবৈধ অস্ত্র রাখায় যুবকের কারাদণ্ড
অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
ফাইল ছবি
দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া (৩২) বাকেরগঞ্জ উপজেলার চুনাখালি গ্রামের প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজ আহম্মেদ জানান, গোপন সংবাদ পেয়ে ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর বাকেরগঞ্জের কবাই বাজারে অভিযান চালিয়ে এক সহযোগীসহ রুবেলকে আটক করে র্যাব।
এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার হয়। ঘটনায় দিন বিকালে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করে র্যাব।
তিনি আরো জানান, একই বছরের ১৮ অক্টোবর সহযোগীকে বাদ দিয়ে রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
