২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ৯টি দোকান ভস্মীভূত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে মঙ্গলবার বিকালে নয়টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 07:02 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

ফায়ার সার্ভিস কর্মীরা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডেমরা ফায়ার সার্ভিসের মাল গুদাম পরিদর্শক মন্টু বিশ্বাস জানান, বিকাল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ডিএনডি বাঁধের উপর নির্মিত টিনশেড মার্কেটে আকস্মিকভাবে আগুন ধরে।

অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭টি পুরনো কাপড়ের দোকান এবং দুইটি ফার্নিচারের দোকান পুড়ে যায়।

আগুনে ২০ লাখ টাকার মালামাল পুরে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।