গুলশানে এসির কম্প্রেসর বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু
রাজধানীর গুলশানের একটি হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করতে গিয়ে বিস্ফোরণে আহত আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চার দিন আগের ওই দুর্ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো একজন।
“তার (সোহেল) শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। কার্তিক নামে আরেকজন ভর্তি আছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।”
গত শুক্রবার বিকালে সিক্স সিজনস নামের ওই হোটেলের ১৬ তলার ছাদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন (২৬) নামে একজন নিহত এবং দুইজন দগ্ধ হন।
আনোয়ার ও সোহেল গুলশানের ওয়াটসন গ্রুপের কর্মী ছিলেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের জন্য তারা সিক্স সিজনসে যান। আর চিকিৎসাধীন কার্তিক (২৫) ওই হোটেলেরই কর্মী।
