নরসিংদীতে হামলায় আহত ২
নরসিংদী সদরে প্রতিপক্ষের টেটা হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
নজরপুর ইউনিয়নের দড়িকান্দী গ্রামে মঙ্গলবার এ হামলায় আহতরা হলেন জুলহাস মিয়া (৪০) ও সিরাজউল্লাহ (৩৫)। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী সদর থানার ওসি আবুল কাসেম জানান , দীর্ঘদিন যাবত ওই গ্রামের সেলিম মিয়ার সঙ্গে প্রতিবেশী জুলহাস মিয়ার বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে।
এরই জেরে সকাল ৮টার দিকে সেলিম ও তার লোকজন জুলহাস মিয়া ও সিরাজউল্লাহর বাড়িতে হামলা চালায়। এ সময় টেটাবিদ্ধ হয় জুলহাস মিয়া ও সিরাজউল্লাহ।
স্থানীয়রা জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন না করলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
