দিনাজপুরে পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুরের বিরল উপজেলায় পিস্তল ও ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার ধর্মজাইন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কবির হোসেন (১৯) ওই এলাকার আলম হোসেনের ছেলে।
বিরল থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের একটি দল ভোরে ধর্মজাইন সীমান্ত এলাকার আলম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ১৮ বোতল ফেনসিডিলসহ তার ছেলে কবির হোসেনকে আটক করা হয়েছে।
কবির চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে ওসি জানান।
