নড়াইলে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা
হজ ও তাবলীগ-জামায়াত সম্পর্কে কটূক্তি করায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে নড়াইলের একটি আদালতে।
সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা উজির আহম্মেদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নড়াইল জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সালেহুজ্জামান মামলাটি আমলে নিয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
বাদীর আইনজীবী মোল্যা খবির উদ্দিন বলেন, লতিফ সিদ্দিকী গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে মতবিনিময়কালে হজ, হযরত মুহাম্মদ (সাঃ) ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করেছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মুক্তিযোদ্ধা উজির আহম্মেদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
