২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টার অভিযোগে বাগেরহাটে জামায়াত ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 05:30 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার দুপুরে শহরের খারদ্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শেখ আব্দুল ওয়াদুদ (৫০) জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, গত ২৮ অক্টোবর বাগেরহাট মডেল থানায় জামায়াত ইসলামীর ১১ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো  ৫০-৬০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ অন্যতম আসামি।

তিনি বলেন, এছাড়া আব্দুল ওয়াদুদ তার অনুসারীদের নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় আরো অন্তত ১০ থেকে ১৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।