২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চট্টগ্রামের পরিচ্ছন্নতায় মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের পর এবার পরিচ্ছন্নতা অভিযানে নামলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 08:52 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

রোববার চট্টগ্রাম আদালত ভবন চত্বর থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তিনদিনের কর্মসূচি শুরু করেন তিনি।

অভিযানের উদ্বোধন করে মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রতিদিনের আবর্জনায় নগরীর পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। আদালত ভবনে প্রতিদিন বিপুল পরিমাণ মানুষের জনসমাগম হলেও এখানে পরিস্কার-পরিচ্ছন্নতা মোটেই সন্তোষজনক নয়।

“নগরীর পরিচ্ছন্নতায় ও পরিবেশ রক্ষায় কারো মুখাপেক্ষী না হয়ে জনস্বার্থে নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে।”

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক আ জ ম নাছির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ।

এর আগে গত ২৪ অক্টোবর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ চত্বর থেকে বন্দর নগরীকে পরিচ্ছন্ন নগরী করার অভিযান শুরু করেন নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

শুক্রবার পাঁচলাইশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।