সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ১১ ব্যক্তি আটক
কক্সবাজারের সেন্টমার্টিন থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড।
ফাইল ছবি
তাৎক্ষণিকভাবে আটকদের নাম না জানালেও তাদের মধ্যে ছয় জন নরসিংদী, তিন জন কক্সবাজার ও দুই জন যশোরের বাসিন্দা বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার রাজিবুল জানান, আটকরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড।
"আটকদের মধ্যে কক্সবাজারের তিনজন এ কাজের দালাল হতে পারে সন্দেহে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।"
