২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিলেটের সুরমা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার দুপুরে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্ট এলাকার খেয়াঘাট থেকে উদ্ধার হওয়া ওই মৃতদেহের পরিচয় জানা যায়নি।

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম খান জানান, দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় ৩০ বছর বয়সী এক যুবকের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে জানায় স্থানীয়রা।

লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।