ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান জানান, শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আমিনপুরে এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্য গুরুতর ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, সকাল ৯টার দিকে আমিনপুর গ্রামের তিন যুবক পাশের চন্ডালখীল গ্রামের একটি বাড়ির কামরাঙ্গা গাছ থেকে ফল পারতে গেলে কয়েকজন বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই তিন যুবককে মারধর করা হয়।
এর জের ধরে আমিনপুর গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে চন্ডলখীল গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
