২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির এইচএসসিতে ভুয়া পরীক্ষার্থী দণ্ডিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অন্যের নামে অংশ নেয়ার অভিযোগে এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

Image
ইতিহাস বিকৃতি: বাউবি ভিসিসহ ৮ জনের জামিন

ইতিহাস বিকৃতি: বাউবি ভিসিসহ ৮ জনের জামিন

শুক্রবার মহিলা আদর্শ কলেজ কেন্দ্র থেকে আটক এ ছাত্রের নাম শওকত হোসেন (১৮)। শওকত শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের খুনুয়া চরপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।

ঝিনাইগাতী থানার ওসি একেএম ফসিহুর রহমান জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহমদ কলেজ থেকে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী আনোয়ার হোসেনের নামে পরীক্ষা দিতে আসেন তার শ্যালক শওকত।

ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক পাবলিক পরীক্ষা আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে শওকত হোসেনকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

পরে তাকে শেরপুর জেলা কারাগারে পাঠনো হয় বলে ওসি ফসিহুল রহমান জানান।