২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক একটি সংলাপে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

বেইজিং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 03:40 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

শুক্রবার স্থানীয় সময় ২টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বেইজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান।

সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. ফজলুল করিম এবং প্রটোকল অ্যাম্বাসেডর অব চায়না চাই শি।  

পরে রাষ্ট্রপতিকে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ডায়াওইউতি স্টেট গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনটে আবদুল হামিদ ঢাকা ত্যাগ করেন।

চীনে অনুষ্ঠেয় ‘ডায়ালগ অন স্ট্রেনদেনিং কানেকটিভিটি পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে যোগ দিতে রাষ্ট্রপতি চীনে গিয়েছেন।

আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠেয় ওই সংলাপে মিয়ানমার, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, তাজিকিস্তানসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে আবদুল হামিদের দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি বয়েছে।

১১ নভেম্বর চীন থেকে দেশে ফেরার পথে রাষ্ট্রপতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন বলেও জানান তিনি।