২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবক গ্রেপ্তার, ৩টি পিস্তল উদ্ধার 

গাজীপুর সিটি করপোরেশন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মলয় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার রনি (২৫) শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বড়ুয়াজানি এলাকার প্রভাষ রাকসামের ছেলে।

তার কাছ থেকে বিদেশে তৈরি তিনটি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

এসআই মলয় জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে জয়দেবপুরের মালেকের বাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়।

সেখান থেকে রনিকে আটক ও তার হেফাজত থেকে তিনটি বিদেশে তৈরি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা করা হয়েছে।

এসআই মলয় আরও জানান, কয়েকমাস আগে ওই বাড়ি ভাড়া নেন রনি। সেখানে থেকে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ২টি এবং হালুয়াঘাট থানায় একটি মামলা রয়েছে।