২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুকুরে যুবকের লাশ

নিখোঁজের তিন দিন পর নাটোর সদরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বৃহস্পতিবার দুপুরে দস্তানাবাদ গ্রামের একটি পুকুরে লিটন রহমানের (৩২) লাশ পাওয়া যায়। লিটন ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

নাটোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) রফিকুল ইসলাম জানান,  দুপুরে লিটনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার নাক ও মুখে রক্তের দাগ দেখা গেছে।

লিটনের বাবা আতাউর রহমান জানান,  লিটন তিন ধরে নিখোঁজ ছিলেন। কেউ লিটনকে অপহরণের পর হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।

তিনি আরও জানান,  ওই পুকুরের ইজারাদার একরাম আলীর সঙ্গে তার ছেলে আড্ডা দিতেন এবং মাদক সেবন করতেন।

তবে একরাম আলী এ অভিযোগ অস্বীকার করেছেন।