২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে কয়েদীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 02:04 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, বৃহস্পতিবার সকালের দিকে আলমগীর হোসেন নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

সকাল ৬টার দিকে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন আলমগীর। দ্রুত তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সকাল পৌনে ৭টার দিকে তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাড়ে ৭টার দিকে পৌঁছালে সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“আলমগীর ঢাকার নবাবগঞ্জ থানার আমিরপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। নবাবগঞ্জ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকা থেকে কাশিমপুরে পাঠানো হয়েছিল।”

সদর হাসপাতালের চিকিৎসক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার আগেই ওই আসামির মৃত্যু হয়।