২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় মাছ বিক্রেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার আশুলিয়ায় এক মাছ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 01:01 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

আশুলিয়া থানার এসআই জাকারিয়া হোসেন জানান, বৃহস্পতিবার সকালে চারিগ্রাম এলাকায় লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

নিহত নুর নবীর (২৫) গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রামে। চারিগ্রাম এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি।

এসআই জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো এক সময় ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের মামা নুর মোহাম্মদ বলেন, “আমি ও ভাগ্নে নুর নবী বাজারে মাছ বিক্রির কাজ করি। বুধবার বিকেল থেকেই নুরের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।”

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাকারিয়া।