মিরপুরে স্ত্রী-ছেলে খুনে একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ায় স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতরা হলেন- আইরিন আক্তার আরজু (২৬) ও তার সাত বছরের ছেলে সাবিত।
এ ঘটনায় আইরিনের স্বামী আমানউল্লাহ আমানকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাম্পত্য কলহের জের ধরে বুধবার বিকেলের পর স্ত্রী ও সন্তানকে হত্যা করেন আমান।”
আইরিনের মরদেহ মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ এবং সাবিতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
তাদের হত্যার পর সেখানে নিয়ে যাওয়া হয়েছে নাকি মারধর করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে উপপরিদর্শক মোয়াজ্জেম জানিয়েছেন।
আমান একটি ব্যাংকের কর্মকর্তা-বললেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
