ঢাকায় গুলি করে অর্থ ছিনতাই
ঢাকার চানখারপুলে একজনকে গুলি চালিয়ে তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় রফিকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই হয়েছে বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, চকবাজারের এক আত্নীয়ের বাসা থেকে ওই টাকা নিয়ে রিকশায় চানখারপুল আসেন রফিক। মতিঝিল যাওয়ার জন্য রিকসায় বসেই লেগুনার জন্য অপেক্ষা করার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
“দুই যুবক তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা রফিকউল্লাহর ডান পায়ে গুলি করে ব্যাগ নিয়ে চলে যায়।”
