২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ৬ টুকরা লাশ, গ্রেপ্তার ১

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিশুর ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

এ ঘটনায় পর বুধবার সকালে শিশুর মা শাহিনুর বেগম ওই গ্রামের তিন ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন খলিল পাহলান, তার ভাই জলিল পাহলান এবং খলিলের বন্ধু আলী আহমেদ।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার নিজামপুর গ্রামের একটি ধানক্ষেতে সুমির (৬) ছয় টুকরা লাশ পাওয়া যায়। সুমি ওই গ্রামের আব্দুল হামেদ মৃধার মেয়ে।

পরে ওই গ্রামে অভিযান চালিয়ে আলী আহমেদকে আটক করা হয়।

ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে সুমি বাড়ির উঠানে খেলা করছিল।

সন্ধ্যা পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। রাত ১১টার দিকে বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার খণ্ডিত লাশ পাওয়া যায়।