দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দিনাজপুরের একটি আদালত।
বুধবার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতার-উল-আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত মোবাশ্বের আলম (৩৫) দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি উপজেলার গঙ্গাপুর উচ্চ বিদালয়ের ধর্মের শিক্ষক।
আসামিপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, ২০১২ সালের ৩০ অক্টোবর বিজুল গ্রামে দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী তাপিলা বেগমকে (২৮) পিটিয়ে হত্যা করে মোবাশ্বের আলম।
ওই ঘটনায় নিহতের বাবা সৈয়দ আমিরুল বাদী হয়ে বিরামপুর থানায় মোবাশ্বেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তাপিলা বেগম নওগাঁর ধামইরহাট উপজেলার অন্ধরপুর গ্রামের সৈয়দ আমিরুল ইসলামের মেয়ে।
