হাসপাতালের দেয়াল ধসে পড়ল স্কুলে
গাইবান্ধা শহরে একটি নির্মাণাধীন হাসপাতালের দেয়াল ধসে পার্শ্ববর্তী এক স্কুলের উপর পড়েছে। তবে, হরতালে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এতে ওই স্কুলের একটি টিনশেড শ্রেণিকক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও হরতালের কারণে পাঠদান বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সদর থানার ওসি রাজিউর রহমান জানান, ভবন নির্মাণ কাজ চলছিল। সকালে চারতলার একটি দেয়াল হঠাৎ ধসে পাশের নর্দার্ন ইন্টারন্যাশনাল স্কুলের টিনসেড ভবনের উপর পড়ে। এতে স্কুলের দ্বিতীয় শ্রেণির কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে ভবন নির্মাণের কাজে ত্রুটি থাকায় দেয়াল ভেঙে পড়েছে।”
এ বিষয়ে বেসরকারি সংস্থা এস কে এস ফাউন্ডেশনের পরিচালক রাসেল আহম্মেদ লিটনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
