অর্থ আত্মসাতের মামলার মুখে পূবালীর ৩ কর্মকর্তা
অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হচ্ছে পুরান ঢাকার তিনটি শাখায় কর্মরত পূবালী ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে।
এরা হলেন- বেসরকারি ব্যাংকটির বেগম বাজার শাখার বর্তমান ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. নুরুল ইসলাম, নাজিম উদ্দিন রোড শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. আইয়ুব নবী এবং চকবাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. হাসান আলী।
ব্যাংকের চকবাজার শাখা থেকে ১০ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন বুধবার দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
ব্যাংকের তিন কর্মকর্তার সঙ্গে নাসির উদ্দিনকেও মামলায় আসামি করা হবে বলে জানান প্রণব।
বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হবে জানান তিনি। মামলার পর দুদকেই এর তদন্ত করবে।
