২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান লেকে যুবকের লাশ

রাজধানীর গুলশান লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 12:45 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল ১০টার দিকে পানিতে একটি হাত দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে প্যান্ট ও সবুজ রঙের শার্ট ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, লাশ ফুলে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। তবে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যায়নি।

“লাশ দেখে মনে হয় দিন দুয়েক আগে সে পানিতে পড়ে গিয়েছিল, অথবা ফেলে দেওয়া হয়েছিল। ”

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।