২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 11:00 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

পুরনো খবর:

চীন যাচ্ছেন রাষ্ট্রপতি

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনে যান সরকার প্রধান, প্রায় দেড় ঘণ্টা সেখানে ছিলেন তিনি।

এটা সৌজন্য সাক্ষাৎ ছিল বলে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তার ইতালি সফর ও দুবাই সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।”

বিদেশ সফরের পর ফিরে এসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিষয়ে অবহিত করেন।

যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে গত ১২ অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম এশিয়া-ইউরোপ (আসেম) শীর্ষ সম্মেলন উপলক্ষে গত ১৫ থেকে ১৮ অক্টোবর ইতালি সফর করেন প্রধানমন্ত্রী।

এরপর ২৫ থেকে ২৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত সফর করেন প্রধানমন্ত্রী। তার ওই সফরে আমিরাতের সঙ্গে তিনটি চুক্তি হয়।

এদিকে রাষ্ট্রপতিও বৃহস্পতিবার চীন সফরে যাচ্ছেন।