২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমায় ছাত্রলীগ নেতা আহত

চুয়াডাঙ্গা শহরে হাতবোমা হামলায় এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 09:49 PM

Updated : 22 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে ইমার্জেন্সী রোডে এ ঘটনায় আহত মোহাম্মদ রাজু (২০) শহরের পোস্ট অফিস পাড়ার আব্দুল লতিফের ছেলে।

জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি রুবাইত বিন আজাদ জানান, রাজু চুয়াডাঙ্গা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, রাজুসহ আরো কয়েকজন শহরের ইমার্জেন্সী রোডের একটি চায়ের দোকানে বসেছিলেন।

এ সময় অজ্ঞাত দুজন যুবক মোটরসাইকেলযোগে যাওয়ার সময় রাজুকে লক্ষ্য করে একটি হাতবোমা ছুড়ে মারে।

বোমার স্প্লিন্টারের আঘাতে রাজুর মাথায় জখম হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মাসুদ রানা জানান, মাথায় সামান্য কেটে যাওয়ায় রাজুকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন আশংকামুক্ত।