বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জামায়াতের আমিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সাবেক আগরপুর) ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমীন, ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির হারুন ফরাজী, সেক্রেটারি জামাল উদ্দিন সিকদার ও সদস্য জয়নাল আবেদিন।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আসাদুজ্জামান আসাদ জানান, পোপন সংবাদ পেয়ে চর আলগী জামে মসজিদে বৈঠকের সময় তাদের আটক করা হয়।
তারা হরতালে নাশকতার উদ্দেশ্যে মসজিদে পোপন বৈঠক করছিলেন বলে জানান এসআই আসাদুজ্জামান।
