২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ফেন্সিডিলসহ আটক ১

নওগাঁ শহরে ৩৮১ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

মঙ্গলবার শহরের বরুনকান্দি থেকে আপেল মাহমুদকে (৪০)আটক করা হয়।

নওগাঁ ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল জানান,  গোপন সংবাদ পেয়ে বরুনকান্দি এলাকায়  ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময়  পিকআপের ভেতর থেকে ৩৮১ বোতল ফেন্সিডিলসহ  আপেল মাহমুদকে আটক করা হয়।

তবে, অভিযান চলাকালে পিকআপটি রেখে চালক পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপেল মাহমুদ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান ওসি মোস্তফা কামাল।