২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস মেলা উপলক্ষে দিনাজপুর হরতালমুক্ত

কান্তজিউ রাস মেলা উপলক্ষে দিনাজপুরের তিন উপজেলাকে বুধবার ও বৃহস্পতিবার হরতালমুক্ত ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 04:02 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

মঙ্গলবার দুপুরে দলটির দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস মেলা উপলক্ষে দিনাজপুর সদর, কাহারোল ও বীরগঞ্জ উপজেলাকে এই দুই দিন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

তিনি বলেন, “এছাড়া দিনাজপুরের অন্য উপজেলা এবং অন্যান্য জেলা থেকে মেলা উপলক্ষে আসা যানবাহনে বিশেষ ব্যানার ব্যবহার করলে সে যানবাহনগুলোও হরতালমুক্ত থাকবে।”

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এ জামায়াত নেতা।

রাস দেবোত্তর এস্টেটের নির্বাহী কর্মকর্তা প্রেমনাথ রায় জানান, কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত কান্তজিউ মন্দিরে ৬ নভেম্বর থেকে চলবে মাসব্যাপী রাস মেলা উৎসব। এ উৎসব উপলক্ষে এখানে বিপুল জনসমাগম হয়।