২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭

কক্সবাজারে একটি ট্রলার থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সোমবার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ অভিযানে সাত ব্যক্তিকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউর রহমান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সমুদ্র উপকূলের কলাতলী এলাকা থেকে একটি ট্রলার আটক করে র‌্যাব।

পরে ট্রলারটি বাঁকখালী নদীর ফিশারী ঘাট মোহনায় এনে তল্লাশি করার পর জালসহ অন্যান্য মালামালের ভেতরে লুকিয়ে রাখা দুটি বস্তায় এক লাখ ইয়াবা পাওয়া যায়।

পরে ট্রলারে থাকা সাত জনকেসহ ওই ইয়াবা র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে আনা হয়।

এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আটকদের নাম জানাতে পারেননি।