২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাশিত রায় পেয়েছে জাতি: হানিফ

আদালতের চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডকে প্রত্যাশিত বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 12:12 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

সোমবার কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।

এর আগে সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ চূড়ান্ত রায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখে।

গত বছরের ৯ মে একাত্তরে হত্যার দায়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের এই আলবদর প্রধানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হানিফ বলেন, “বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। এ রায় প্রত্যাশিত। এখন যত দ্রুত রায় কার্যকর হবে তত দ্রুত দেশের জনগণ স্বস্তি পাবেন।”