২২ নভেম্বর প্রযুক্তি ব্যবসায়ীদের সম্মেলন ‘ইনোভেশন এক্সট্রিম’
ইন্টারনেটভিত্তিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ‘স্টার্টআপ ঢাকা’ নামের একটি প্রতিষ্ঠান, যার পৃষ্ঠপোষকতায় রয়েছে গ্রামীণফোন।
আগামী ২২ নভেম্বর ঢাকার র্যাডিসন হোটেলে ‘ইনোভেশন এক্সট্রিম’ বা আইএক্স নামের এই প্রযুক্তিভিত্তিক সম্মেলন হবে।
রোববার ধানমণ্ডির ইএমকে সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশন প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়াই গ্রামীণফোনের লক্ষ্য। সেজন্য বিভিন্ন কার্যক্রমও আছে আমাদের। এরই অংশ হিসেবে আইএক্স পৃষ্ঠপোষকতা করছে গ্রামীণফোন।
স্টার্টআপ ঢাকার নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর খান বলেন, এই সম্মেলনে বাংলাদেশের সম্ভাবনাময় উদ্ভাবক ও উদ্যোক্তাদের বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের কাছে তুলে হবে।
