২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 01:38 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে সাহাপুর ইউনিয়নের চর গড়গরি গ্রামের আলহাজ মোড় এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ (২৫) চর গড়গরি গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।

এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

ওসি হানিফুল বলেন, শনিবার সাঈদ তার ওই এলাকার কয়েক বন্ধুসহ ঢাকায় বসবাসরত শরীয়তপুর জেলার এক মেয়েকে নিয়ে আসে। এরপর রাতে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“এর এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত এসে সাঈদকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।”

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই মেয়েকে আটক করা হয়েছে বলে ওসি জানান।