২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 01:00 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার সকালে ডেন্ডাবর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে তার (২০) পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের পাশে ড্রেনের মধ্যে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি বলেন, “ঘটনাস্থলে অনেকেই যুবকটিকে চিনতে পারলেও তার পরিচয় বলতে পারেনি। যুবকটি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন বলে তারা জানান।”

“পাঁচ/ছয় দিন আগে ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”