চায়ের কেটলিতে করে সোনা পাচার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে দুই কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
মিজানুর ইতালি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর আড়াইটার দিকে ঢাকা পৌঁছান।
“তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মিজানুরের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তার কাছে থাকা একটি চায়ের কেটলির ভিতরে সোনাগুলো পাওয়া যায়,” বলেন শুল্ক কর্মকর্তা জুয়েলা খানম।
