অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে গ্রেপ্তার ২
গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিটি কর্পোরেশন কাশিমপুরের বারান্ডা এলাকায় রোববার রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন কফিল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন (৩২) ও রওশন আলীর ছেলে আলা উদ্দিন (৩৫)।
জয়দেবপুর এলাকার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, মাটি খুঁড়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছিলেন স্থানীয় সালাহউদ্দিন ও আলা উদ্দিন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে এদেরকে আটক করে। এ সময় পাইপ কাটার মেশিন ও মাটি খুঁড়ার যন্ত্রপাতি জব্দ করা হয়।
