বিআরটিএ'র জালিয়াত চক্রের ৩ সদস্য আটক
যশোর শহরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাগজপত্র জালিয়াতিতে জড়িত এক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
তিনি জানান, রোববার রাতে ঘোপ জেল রোড এলাকা থেকে পবিত্র বিশ্বাস পলাশ, শাকিল, ও জাফরকে আটক করা হয়।
এ সময় পলাশের ঝিকরগাছার বাড়ি থেকে বিপুল পরিমাণ একুশে টেলিভিশন ও স্বরাস্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে ব্যবহৃত নকল স্টিকারসহ বিআরটিএ’র জাল ব্লু বুক, রেজিস্ট্রেশন স্লিপ, ড্রাইভিং লাইসেন্সসহ আদালত ও পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জাল কাগজ ও সিল উদ্ধার করা হয়।
এছাড়া ওই বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, পুলিশের ওয়াকিটকি, হাতকড়া ও তাদের জালিয়াতির কাজে ব্যবহৃত একটি কম্পিউটারও জব্দ করা হয়।
