২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ৪ শিবিরকর্মী আটক 

ময়মনসিংহে নাশকতায় জড়িত সন্দেহে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 01:12 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

ভোর ৫টার দিকে শহরের গুলকিবাড়ি এলাকায় শিবিরের পোস্টার লাগানোর সময় আনন্দ মোহন কলেজ শাখার শিবিরকর্মী আতিকুর রহমান ও সাজ্জাত হোসেনকে আটক  করা হয়।

এর আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেইটের সামনে থেকে শাব্বির রহমান ও ফয়সাল আহম্মদ নামে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, আটকরা শিবিরের সক্রিয় কর্মী। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।