নয়া পল্টনে হাতবোমায় বিএনপিকর্মী আহত
রাজধানীর নয়া পল্টনে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক কর্মকর্তা।
রোববার রাত ১০টার দিকে চলন্ত একটি মোটর সাইকেল থেকে দুটি হাতবোমা ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত রেজাউল হককে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি কার্যালয়ে থাকা কর্মীরা জানান, দুটি হাতবোমা ছুড়ে মোটর সাইকেল আরোহীরা পালিয়ে যায়। কার্যালয়ের সামনে এগুলো বিস্ফোরিত হলে রেজাউলের পা জখম হয়।
এই বিষয়ে পল্টন থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতবোমা হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
