২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে রগ কেটে যুবক হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় অপর এক যুবক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

রোববার সন্ধ্যায় কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই হামলায় নিহত লিটন কতুবুপুর গ্রামের শাহেদ আলীর ছেলে।

আহত ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, বন্দর উপজেলার হরিপুর পাওয়ার প্লান্টের পরিত্যক্ত মালামাল নামানো নিয়ে কতুবপুর গ্রামের লিটনের সঙ্গে একই গ্রামের ইমরানের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল।

এই বিরোধের জেরে রোববার সন্ধ্যায় লিটনের সঙ্গে ইমরানের লোকজনের সংঘর্ষ হয়।

এ সময় ইমরানের লোকজন লিটনকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে দেয়। একই সশয় তারা ইসমাইলকেও আহত করে।

দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লিটনকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।