শিশু ছাত্রীর শ্লীলতাহানির ‘চেষ্টা’, শিক্ষক আটক
খাগড়াছড়ি সদরে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তার শিক্ষককে আটক করেছে পুলিশ।
তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটি গত ২৮ সেপ্টেম্বর ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে যান তিনি।
এক পর্যায়ে ঈদের নতুন জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে মেয়েটি বাসায় এসে তার মাকে বিষয়টি জানায়।
গত বৃস্পতিবার (২৩ অক্টোবর) ওই ছাত্রীর মা খাগড়াছড়ি পৌর মেয়রের কছে প্রধান শিক্ষক মনছুর আহমেদের র বিরুদ্ধে তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টার লিখিত অভিযোগ করেন।
এই অভিযোগের প্রেক্ষিতে রোববার সকালে মেয়েটিকে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্কুল শিক্ষক মনছুর আহমেদকে আটকের নির্দেশ দেন পুলিশ সুপার।
