দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিত মানিক চন্দ্র রায় (৩৫) বোচাগঞ্জ উপজেলার তেরালগাঁও গ্রামের গণেশচন্দ্র রায়ের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর খাদেমুল ইসলাম জানান, ২০১২ সালের ২৫ মার্চ বোচাগঞ্জ উপজেলার তেরালগাঁও গ্রামের গণেশচন্দ্র রায়ের ছেলে মানিক চন্দ্র রায় যৌতুকের দাবিতে স্ত্রী শন্তি রানীকে (২৫) পিটিয়ে হত্যা করেন।
এই ঘটনায় নিহতের বড় ভাই বিনয় চন্দ্র রায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
